গাজীপুরের শ্রীপুরে ছাত্রলীগের এর উদ্যোগে লকডাউনে ঘরে বসে থাকা তিন’শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ সভাপতি আল নাহিয়ান খান জয় , সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য (দাদা) গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, গাজীপুর জেলা আওমীলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (সবুজ) এর নির্দেশনায়, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী, গাজীপুর জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মানবিক ছাত্রনেতা মাহবুব হাসান এর ব্যক্তিগত অর্থায়নে গাজীপুরের শ্রীপুরে লকডাউনে ঘরে বসে থাকা অসহায়,দরিদ্র দিনমজুরদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। আজ মঙ্গলবার( ১১মে) বিকালে শ্রীপুর উপজেলার খাতখামাইর গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে তিন’শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। এছাড়াও ছাত্রলীগ নেতা মাহবুব হাসান শ্রীপুরের বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে থাকেন।মাহবুব হাসান বলেন, দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে করোনা অনেক অসহায় দরিদ্র দিনমজুর পরিবার কোন কাজে যোগদান করতে না পারায় আর্থিকভাবে সাময়িক ক্ষতিগ্রস্তদের কথা চিন্তা করে একজন সমাজসেবক হিসাবে নিজের ব্যক্তিগত প্রচেষ্টা এই উদ্যোগ।